spot_img

বরিশাল বিভাগে একদিনে সর্বোচ্চ মৃত্যু ২২

ডেস্ক রিপোর্ট , জনতারআদালত.কম ।।

প্রতিনিয়ত বরিশাল বিভাগে বাড়ছে করোনায় আক্রান্তের সংখ্যা, ভাঙছে একের পর এক মৃত্যুর রেকর্ড। বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনায় পজিটিভ ও উপসর্গ নিয়ে ২২ জনের মৃত্যু হয়েছে। যা এ যাবতকালের সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড।

সোমবার (১২ জুলাই) সকাল পর্যন্ত গত ২৪ ঘণ্টার বিভিন্ন সময়ে তাদের মৃত্যু হয়। এছাড়া বরিশাল বিভাগে নতুন করে ৫৭৫ জন করোনা পজিটিভ রোগী শনাক্ত হয়েছে। এর আগের দিন আক্রান্তের সংখ্যা ছিল সর্বোচ্চ ৭১০ জন। সর্বশেষ আক্রান্তের সংখ্যা নিয়ে বিভাগে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২২ হাজার ৬৮৪ জনে।

গত ২৪ ঘণ্টায় ঝালকাঠি ও বরগুনায় একজন এবং শের-ই- বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে একজন করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। একই সময়ে করোনার উপসর্গ নিয়ে শের-ই- বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে আরও ১৯ জনের মৃত্যু হয়েছে।

এর আগে গত ১০ জুলাই একদিনে বরিশাল বিভাগে সর্বোচ্চ সংখ্যক রোগী মৃত্যু রেকর্ড ছিল ১৫ জনের।

 

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সর্বশেষ