spot_img

বরযাত্রীবাহী নৌকায় বজ্রপাত, ১৭ জন নিহত

ডেস্ক রিপোর্ট , জনতারআদালত.কম ।।

চাঁপাইনবাবগঞ্জের নারায়ণপুরে বর আনতে যাওয়ার পথে বজ্রপাতে ১৭ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরো ছয়জন। বুধবার (০৪ আগস্ট) দুপুর ১২টায় এ ঘটনা ঘটে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাকিব আল রাব্বি বিষয়টি নিশ্চিত করেছেন ।

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ হোসেন জানান, বরযাত্রীবাহী একটি নৌকায় বজ্রপাতের ঘটনায় বেশ কয়েকজন নিহতের খবর পেয়েছি। আমরা ঘটনাস্থলে যাচ্ছি। ঘটনাস্থলে না গিয়ে ঠিক কতজন আহত হয়েছে তা বলা যাচ্ছে না।

স্থানীয়রা জানায়, সকালে চাঁপাইনবাবগঞ্জের আলীম নগর গ্রাম থেকে বরযাত্রী নিয়ে শিবগঞ্জের দক্ষিণ পাকার উদ্দেশ্য একটি নৌকা ছেড়ে যায়। নৌকাটি শিবগঞ্জের প্রায় কাছাকাছি পৌঁছলে বজ্রপাতের ঘটনা ঘটে। এতে নৌকা ক্ষতিগ্রস্ত হয় এবং বেশ কয়েকজন নিহত হয়।

এ ঘটনায় আহত হয়েছে বেশ কয়েকজন। আহত ব্যক্তিদের সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সর্বশেষ