রবিউল হাসান লায়ন , জামালপুর,
জনতারআদালত.কম , ১৪ জুলাই, ২০১৭ ।

সরকারের হাতে প্রচুর ত্রান মজুদ রয়েছে এবং ঈমানের সহিত বন্যার্তদের কাছে পৌছানোর আহবান জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রানমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া।
শুক্রবার বিকাল ৩টায় জামালপুরের জেলা প্রশাসকের কনফারেন্স রুমে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির বিশেষ সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিদের প্রতি কঠোর হুশিয়ারি দিয়ে বলেন, বন্যার্ত মানুষের জন্য এই ত্রান। এই ত্রান নিয়ে টালবাহানাকারীদের কোনভাবেই ক্ষমা করা হবেনা। স্বজনপ্রীতি ও অনিয়ম বরদাস্ত করা হবে না।
জামালপুরে বন্যা এলাকায় পানিবন্দি মানুষের পাশে নানা শ্রেনী পেশার মানুষকে দাঁড়ানোর আহবান জানিয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রানমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেছেন, বন্যা কবলিত একটি মানুষও না খেয়ে মরবেনা।
সভায় চলাকালে সংরক্ষিত মহিলা আসনের এমপি ও সাবেক বিগ্রেডিয়ার জেনারেল খালেদ মোশারফের কন্যা মাহাজাবিন খালেদ বেবি এমপি খালেদ মোশারফের বন্ধু ও সহকর্মী হিসাবে ত্রানমন্ত্রী মায়ার নিকট আরও অতিরিক্ত ত্রানের দাবী করলে মন্ত্রী অতিরিক্ত ত্রানের আশ্বাসও দেন।
জেলা প্রশাসক আহমেদ কবিরের সভাপতিত্বে অন্যন্যের মধ্যে বক্তব্য রাখেন, পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী মির্জা আজম এমপি, সাবেক ভুমি রেজাউল করিম হীরা এমপি, মাহজাবিন মোশারফ বেবী এমপি, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান সচিব শাহ কামালসহ দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্যরা।
এ সময় জামালপুরের পানি উন্নয়ন বোর্ড, স্বাস্থ্য বিভাগ, জনস্বাস্থ্য,শিক্ষা বিভাগ, কৃষি বিভাগ ও এলজিইডির বন্যা মোকাবেলা এবং বন্যা পরবর্তী পদক্ষেপের পরিকল্পনা না থাকায় ক্ষোভ প্রকাশ করেন মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া।
পরে মন্ত্রী জামালপুরের ইসলামপুরে বন্যা কবলিত এলাকা পরিদর্শন করে দুর্গতদের মাঝে ত্রান বিতরন করেন।


























