spot_img

বন্যার্তদের সহায়তা দেয়ার আহবান ইসলামিক ফাউন্ডেশনের

ডেস্ক রিপোর্ট, জনতারআদালত.কম । ১৭ আগষ্ট, ২০১৭ ।

 

সারাদেশে বন্যায় ক্ষতিগ্রস্তদের সহায়তা প্রদান এবংএ সংকট উত্তরণে দোয়া মাহফিল আয়োজনের জন্য মসজিদের খতিব ও ইমামদের প্রতি আহ্বান জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন।

ইসলামিক ফাউন্ডেশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ প্রতিষ্ঠানের সাথে দ্বীনি শিক্ষা ও দাওয়াতী কার্যক্রমে প্রত্যক্ষ-পরোক্ষভাবে জড়িত দেশের সকল মসজিদ, মাদ্রাসা, খানকা, হিফযখানা ও দ্বীনি প্রতিষ্ঠান এবং এর সাথে সম্পৃক্ত আলেম-ওলামা ও ধর্মপ্রাণ মুসলমানসহ সংশ্লিষ্টদের বন্যা কবলিতদের সহায়তার জন্য আহবান জানানো হয় ।

পাশাপাশি দেশের প্রতিটি উপজেলায় ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার, মডেল কেয়ারটেকার, সাধারণ কেয়ারটেকার ও ৭টি সমিতির সমন্বয়ে ১১ সদস্য বিশিষ্ট ইসলামিক ফাউন্ডেশন কমিটিকেও বন্যার্তদের পাশে এগিয়ে আসার আহবান জানানো হয়েছে। ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয়ের কেন্দ্রীয় মনিটরিং সেল এসব কার্যক্রম তদারক করবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

একই সঙ্গে ইসলামিক ফাউন্ডেশনের ইসলামিক মিশনের অভিজ্ঞ চিকিৎসকের সমন্বয়ে গঠিত মেডিক্যাল টিমকেও বন্যা কবলিত জেলার প্রশাসন ও সিভিল সার্জনের সাথে যোগাযোগ করে জরুরি ভিত্তিতে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণের ব্যবস্থা গ্রহণের তাগিদ দেয়া হয়।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সর্বশেষ