spot_img

বন্যার্তদের নগদ অর্থ দিলেন আওয়ামীলীগ নেতা প্রকৌশলী মোজাফফর হোসেন

রবিউল হাসান লায়ন, জামালপুর,

জনতারআদালত.কম । ১ সেপ্টেম্বর, ২০১৭ ।

জামালপুর জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য প্রকৌশলী মো. মোজাফফর হোসেন বৃহস্পতিবার জামালপুর পৌরসভার ১০ ও ১২ নম্বর ওয়ার্ডের বন্যায় ক্ষতিগ্রস্ত ৭৫০ জনের মাঝে নগদ অর্থ বিতরণ করেছেন।

এই দুই ওয়ার্ড আওয়ামী লীগের সহযোগিতায় ও শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিজন কুমার চন্দের সার্বিক ব্যবস্থাপনায় এই নগদ অর্থ বিতরণ করা হয়।
জামালপুর জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য প্রকৌশলী মো. মোজাফফর হোসেন বন্যার্তদের মাঝে নগদ অর্থ তুলে দেন ও বক্তব্য রাখেন।

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে আমরা বন্যার্তদের মাঝে ত্রাণ সামগ্রী দিয়ে আসছি। এই সামান্য টাকা নিয়ে আপনাদের কিছুটা হলেও উপকার হবে।

নগদ অর্থবিতরণ অনুষ্ঠানে পৌর আওয়ামী লীগ ও ওয়ার্ড আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সর্বশেষ