ময়মনসিংহ ব্যুরো , জনতারআদালত.কম । ১৫ আগষ্ট, ২০১৭ ।

স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪২ তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে পুলিশ লাইন্স ময়মনসিংহে অনুষ্ঠিত সেচ্ছায় রক্তদান কর্মসূচি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় ।

সভায় প্রধান অতিথি ছিলেন ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি নিবাস চন্দ্র মাঝি ।

অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) ও ভারপ্রাপ্ত পুলিশ সুপার, ময়মনসিংহ জনাব মোহাম্মদ নুরে আলম এর সভাপতিত্বে উক্ত আলোচনা সভা ও রক্তদান কর্মসূচিতে বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার রেঞ্জ অফিস জনাব সৈয়দ হারুন অর রশীদ, অতিরিক্ত পুলিশ সুপার জনাব বাসির উদ্দিন , অতিরিক্ত পুলিশ সুপার জনাব মো: মনিরুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার জনাব এস.এ. নেওয়াজী পিপিএম। এছাড়াও রেঞ্জ অফিসের অতিরিক্ত পুলিশ সুপার, সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার/ সহকারী পুলিশ সুপারসহ জেলার অন্যান্য অফিসার ও পুলিশসদস্যগণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
বক্তারা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতিচারণ করেন ।


























