মজিবর রহমান শেখ, ঠাকুরগাঁও , জনতারআদালত.কম । ২৯ নভেম্বর, ২০১৭ ।

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ ধারন করে চলার জন্য যুব সমাজের প্রতি আহ্বান জানিয়েছেন ঠাকুরগাঁও জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক প্রভাষক মাজহারুল ইসলাম সুজন ।
সম্প্রতি শুক্রবার (৫ মে) বিকেলে ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার গেদুরা ইউনিয়নে বঙ্গবন্ধু স্মৃতি যুব সংসদের উদ্বোধন করার সময় প্রধান অতিথি হিসেবে এই আহ্বান জানিয়েছেন তিনি ।
সুজন আরও বলেন, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী শেখ মুজিবুর কখনও অন্যায়ের কাছে মাথা নত করেননি। মুজিব সৈনিকেরাও কখনও অন্যায় মেনে নেয়না ।
সংগঠনটির উদ্বোধন উপলক্ষে উপজেলার গেদুরা প্রাথমিক বিদ্যালয় মাঠে এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে অন্যন্যদের মধ্যে হরিপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আমিনুল ইসলাম, সাধারণ সম্পাদক জিয়উল হাসান মুকুল সহ উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।


























