ডেস্ক রিপোর্ট , জনতারআদালত.কম ।।
১১ আগস্ট থেকে ১৮ বছরের বেশি বয়সী কেউ টিকা না দেয়া অবস্থায় বের হলে আইনের আওতায় আনা হবে-এমন বক্তব্য প্রত্যাহার করেছেন বলে জানান মন্ত্রী।
বুধবার মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, ‘টিকা নেওয়া ছাড়া ১৮ বছরের ঊর্ধ্বে কেউ ১১ আগস্টের পর বাইরে বের হতে পারবেন না’ মর্মে বিভিন্ন গণমাধ্যমে মন্ত্রীর যে বক্তব্য প্রচার হচ্ছে, বক্তব্যের অংশটুকু প্রত্যাহার করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।
আন্তঃমন্ত্রণালয়ের বৈঠক শেষে গতকাল মঙ্গলবার (৩ আগস্ট) সাংবাদিকদের মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক জানান, ১৮ বছর বয়সী কোনো ব্যক্তি ১১ আগস্টের পর করোনা প্রতিরোধী টিকা নেয়া ছাড়া ঘরের বাইরে যেতে পারবেন না। যদি কেউ বের হন তবে তা শাস্তিযোগ্য অপরাধ হিসেবে বিবেচিত হবে। ১৮ বছরের ঊর্ধ্বে কোনো ব্যক্তি যদি রাস্তাঘাট, গাড়িতে, মোটরসাইকেল বা বাইসাইকেলে, টেম্পো বা বাসে বা ট্রেনে হোক, নো বডি অ্যালাউ টু মুভ, তাদের অবশ্যই ভ্যাকসিনেটেড হতে হবে।


























