ডেস্ক রিপোর্ট, জনতারআদালত.কম । ০১ অক্টোবর, ২০১৭ ।

ফ্রান্সের মার্সেই শহরের প্রধান ট্রেন স্টেশনে এক ব্যক্তি ছুরি নিয়ে আক্রমণ চালালে অন্তত দু’জন নিহত হয়েছে। নিরাপত্তা বাহিনী এর পরই আক্রমণকারীকে গুলি করে হত্যা করে।
বিভিন্ন খবরে বলা হচ্ছে হামলার সময় ঐ ব্যাক্তি ‘আল্লাহু আকবর’ বলে চিৎকার করে। ঘটনাটিকে কর্মকর্তারা সন্ত্রাসী হামলা হিসেবে দেখছেন।
নিহতরা দু’জন মহিলা বলে জানা গেছে। তাদের একজনকে গলা কেটে এবং আরেকজনকে ছুরিকাঘাত করে হত্যা করা হয়।
আক্রমণকারীর বয়েস ২০-এর কোঠায় এবং তার চেহারা ‘উত্তর আফ্রিকানদের মতো’ বলে বলা হয়।
স্টেশনের সামনে এ জায়গাটিতেই আক্রমণের ঘটনাটি ঘটে
স্টেশনে আগে থেকেই ফরাসী সৈন্যরা মোতায়েন ছিল, এবং তারা গুলি করে আক্রমণকারীকে হত্যা করে।
দক্ষিণ ফ্রান্সের শহর মার্সেই-এর সেন্ট চার্লস স্টেশনে এ ঘটনা ঘটে।
পুলিশ স্থানীয় লোকদের ওই এলাকাটি এড়িয়ে চলার নির্দেশ দিয়েছে। স্টেশনে ট্রেন চলাচল বন্ধ করে দেয়া হয়েছে।
ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী জেরার্ড কোলোম্ব বলেছেন তিনি ঘটনাস্থলে যাচ্ছেন।


























