spot_img

ফেসবুক লাইভে ডিভোর্সের কথা স্বীকার করে কাঁদলেন এভ্রিল [ ভিডিও ]

ডেস্ক রিপোর্ট , জনতারআদালত.কম । ০৩ অক্টোবর, ২০১৭ ।

‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ জান্নাতুল নাঈম এবার বিয়ে ও ডিভোর্সের কথা স্বীকার করেছেন । আজ মঙ্গলবার বিকেলে ফেসবুক লাইভে এসে কান্নায় ভেঙে পড়েন তিনি। বিয়ে ও ডিভোর্সের তথ্য গোপন করে সমালোচনার মুখে পড়ে মিস ওয়ার্ল্ড বাংলাদেশের মুকুট হারাতে যাচ্ছেন জান্নাতুল নাঈম। আয়োজক ও বিচারকদের সঙ্গে কথা বলে তেমন আভাস পাওয়া গেছে।

জান্নাতুল নাঈম এভ্রিল বলেন, আমি ছোটবেলা থেকে কোনো বাধা বিপত্তিতে মাথা নত করিনি। …একটা ১৬ বছরের মেয়েকে তার বাবা জোর করে বিয়ে দিচ্ছে, সেই মেয়ে বিয়ের আসর থেকে পালিয়ে এসেছে। সেই মেয়ে এখন সাকসেসফুল। সে তার সমাজের কোনো কথা শোনেনি। আশপাশের কারো কথা কানে নেয়নি। তার একটাই উদ্দেশ্য ছিলো, যেখানে ২০ কোটি মানুষের বাংলাদেশে বাল্যবিবাহ একটি দৈনন্দিন ঘটনা, সেখানে বাল্যবিবাহ আমি মানতে পারিনি।

এভ্রিল আরও বলেন, ‘১৬ বছরে বিয়ে দিলেই কোনো মেয়ের বিয়েটা হয় না। সেটা বাল্যবিয়ে হিসেবে গণ্য। আমি চেয়েছিলাম সেসবের অ্যাগেইনেস্টে কাজ করতে।’

কান্নাজড়িত কণ্ঠে এভ্রিল আরও বলেন, ‘আমি ডিভোর্সি, ফাইন, আমি একটা মেয়ে। এজ এ হিউম্যান আমার রাইট আছে, একটা ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে গিয়ে নিজেকে প্রেজেন্ট করার। কই আমি তো নিজের জন্য কিছু চাইনি! আমি চেয়েছিলাম আপনাদের দেশের মেয়েগুলোকে জাস্ট দেখিয়ে দিতে যে, একটা মেয়ে চাইলে কী কী পারে।’

https://www.youtube.com/watch?time_continue=1&v=3u_L6jZHXaw

২৯ সেপ্টেম্বর রাজধানীর বসুন্ধরা আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের নবরাত্রি হলে জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে মিস ওয়ার্ল্ড বাংলাদেশের নাম ঘোষণা করা হয়। সেদিন মঞ্চে মিস ওয়ার্ল্ড বাংলাদেশ জান্নাতুল সুমাইয়ার নাম ঘোষণা করেন উপস্থাপক শিনা চৌহান। এরপর আয়োজকের পক্ষ থেকে অন্তর শোবিজের চেয়ারম্যান স্বপন চৌধুরী মঞ্চে এসে জান্নাতুল নাঈমের নাম ঘোষণা করেন।

পুরো বিষয়টি নিয়ে বিচারক আর দর্শকেরা আয়োজকদের ভূমিকার সমালোচনা করেন। অনুষ্ঠান শেষ হওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমেও চ্যাম্পিয়ন জান্নাতুল নাঈমকে নিয়ে ব্যাপক সমালোচনা তৈরি হয়।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সর্বশেষ