spot_img

ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী আটক

মজিবর রহমান শেখ, ঠাকুরগাঁও, জনতারআদালত.কম । ১৯ সেপ্টেম্বর, ২০১৭ ।

ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলাতে ২৫ বোতল ফেন্সিডিল সহ সাফি (৩৩) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।

আটককৃত সাফী বালিয়াডাঙ্গী উপজেলার পাড়িয়া ইউনিয়নের জাউনিয়া কোনপাড়া গ্রামের ঝড়ুয়া মোহাম্মদের ছেলে। সম্প্রতি ১৭ সেপ্টেম্বর রবিবার রাত সাড়ে ১০টার সময় মাদক বিরোধী অভিযান চলাকালে বালিয়াডাঙ্গী থানা পুলিশের একটি দল বালিয়াডাঙ্গী উপজেলার পাড়িয়া ইউনিয়নের জাউনিয়া এলাকা থেকে তাকে ২৫ বোতল ফেন্সিডিল সহ আটক করে।

বালিয়াডাঙ্গী থানার ওসি মোস্তাফিজার রহমান বলেন, সাফির বিরুদ্ধে মামলা দিয়ে তাকে সোমবার সকালে জেল হাজতে পাঠানো হয়েছে।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সর্বশেষ