আব্দুল কাদের চৌধুরী, ময়মনসিংহ ,
জনতারআদালত.কম । ১৭ আগষ্ট, ২০১৭ ।

বাংলাদেশ ব্যাংকের নির্দেশনায় সোনালী ব্যাংক লিমিটেড, ফুলবাড়ীয়া শাখার উদ্যোগে জালনোট প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিমূলক ওয়ার্কশপের আয়োজন করে।
ফুলবাড়িয়া উপজেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত কর্মশালার শুরুতে ১৫ই আগস্ট এর শহীদানদের প্রতি শ্রদ্ধা জানিয়ে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়।

কর্মশালায় জাল নোট চেনার উপায়,এর বিস্তাররোধ এবং করনীয় বিষয়ে বিস্তারিত বক্তব্য প্রদান করে জনগনকে সচেতন হওয়ার অনুরোধ জানান। মাল্টিমমিডিয়া প্রজেকশনের মাধ্যমে একটি তথ্যমূলক প্রতিবেদন প্রদর্শন করা হয়।
কর্মশালায় ফুলবাড়ীয়ার গন্যমান্য ব্যাক্তিবর্গ,সাংবাদিক, শিক্ষক, সোনালী ব্যাংকের কর্মকর্তা এবং বাংলাদেশ ব্যাংকের উর্ধতন কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।


























