spot_img

ফুলবাড়ীয়া উপজেলা আওয়ামী লীগের ঐতিহাসিক ৭ই মার্চ পালন

রফিকুল ইসলাম মানিক , জনতারআদালত.কম ।। 

বাংলাদেশ আওয়ামী লীগ  ফুলবাড়ীয়া উপজেলা শাখা কর্তৃক আয়োজিত ঐতিহাসিক ৭ ই মার্চ’র কর্মসূচী পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে মহান মুক্তিযুদ্ধের স্মৃতিসৌধে  বঙ্গবন্ধুর স্মৃতি ফলকে শ্রদ্ধাঞ্জলি অর্পণ শেষে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি জননেতা অ্যাড. ইমদাদুল হক সেলিম’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জননেতা হারুন অর রশিদ হারুন’র সঞ্চালনায়  সহ-সভাপতি ও পৌর মেয়র আলহাজ্ব মোঃ গোলাম কিবরিয়া বক্তব্য রাখেন। এসময় উপস্থিত ছিলেন  উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক  মজিবর রহমান খান, উপজেলা আওয়ামী লীগের মুক্তি যোদ্ধা বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা  নুরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সদস্য এ টি এম মহসিন শামিম ,মোশাররফ হোসেন,  রাকেশ মল্লিক, মামুনুর রশীদ মামুন, উপজেলা  ও ইউনিয়ন আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের  সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সর্বশেষ