রফিকুল ইসলাম মানিক :
পবিত্র মাহে রমজানে নিত্য প্রয়োজনীয় দ্রব্যেমূল্যের বাজার মনিটরিং অভিযান পরিচালনা করেন ফুলবাড়ীয়া উপজেলা প্রশাসন। মঙ্গলবার দুপুরে ময়মনসিংহের ফুলবাড়ীয়া পৌর সদরে বাজার মনিটরিং অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কাবেরী জালাল।এ সময় উপস্থিত ছিলেন অফিসার ইনচার্জ ওসি মোঃ রাশেদুজ্জামান রাশেদ প্রমুখ।
তিনি জানান, বাজার মনিটরিং এবং দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ফুলবাড়ীয়া উপজেলার বিভিন্ন বাজার এ অভিযান চলমান থাকবে।এ বিষয়ে সকলের সহযোগিতা কামনা করেন।


























