spot_img

ফুটবল-কোপা : কোয়ার্টার ফাইনালে কাল পরস্পরের মুখোমুখি পেরু ও প্যারাগুয়ে

ডেস্ক রিপোর্ট , জনতারআদালত.কম ।।

গ্রুপ পর্বে অংশ নেয়া ১০টি দলটি থেকে দুটি দল ছিটকে পড়েছে কোয়ার্টার ফাইনাল থেকে। গ্রুপ পর্বে একটি ম্যাচেও জয় না পাওয়া বলিভিয়া ও ভেনেজুয়েলা ছিটকে পড়েছে টুর্নামেন্ট থেকে।
এই সপ্তাহ থেকে শুরু হতে যাচ্ছে শেষ আটের লড়াই। নকআউট পর্বের প্রথম ম্যাচে শুক্রবার পরস্পরের মুখোমুখি হবে আসরের দুই বিস্ময়কর পারফর্মার পেরু ও প্যারাগুয়ে। ‘বি’ গ্রুপ থেকে দ্বিতীয় হয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে পেরু। অপরদিকে ‘এ’ গ্রুপে  তৃতীয় স্থান পেয়েই শেষ আটে জায়গা পেয়েছে প্যারাগুয়ে।
টুর্নামেন্টে প্রথম ম্যাচেই স্বাগতিক ব্রাজিলের কাছে ৪-০ গোলে পরাজিত হয়েছিল পেরু। তবে সেখান থেকে দারুন ভাবে ঘুরে দাঁড়াতে সক্ষম হয় দলটি। গুরুত্বপুর্ন জয় তুলে নেয় কলম্বিয়া ও ভেনেজুয়েলার বিপক্ষে।
রিকার্ডো গারেসার দলটি বেশ মানষিক দৃঢ়তা দেখিয়েছে ইকুয়েডরের বিপক্ষে। ২-০ গোলে পিছিয়ে পড়েও ড্র করেছে ইকুয়েডরের সঙ্গে। শেষ দুই ম্যাচে খেলতে গিয়ে দুই গোল করেছেন দলের ৩০ বছর বয়সি তারকা আন্দ্রে ক্যারিলো। যা তাদেরকে পৌঁছে দেয় শেষ আটে।
অপরদিকে প্যারাগুয়ের হয়ে কোচ এডুয়ার্ডো বেরিজ্জো বেশ ভাল ভাবেই সামলে নিয়েছেন গ্রুপ পর্ব। শক্তিশালী আেের্জন্টিনা ও উরুগুয়ের কাছে ১-০ গোলে হেরে যাবার পরও দারুন মানষিক দৃঢ়তা নিয়ে তারা হারিয়ে দেয় বলিভিয়া ও চিলিকে।
তবে ফাইনালে খেলবে এমন প্রত্যাশা এখনো সৃস্টি করতে পারেনি এই দল দুটি। বাংলাদেশ সময় শুক্রবার রাত তিনটায় অনুষ্ঠিত হবে ম্যাচটি।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সর্বশেষ