spot_img

ফিনল্যান্ডে আততায়ীর হামলায় আহত বহু, নিহত ২

ডেস্ক রিপোর্ট,  জনতারআদালত.কম । ১৯ আগষ্ট, ২০১৭ ।

স্পেনের বার্সেলোনা ও ক্যামব্রিলস-এ জঙ্গি হানায় এখনও পর্যন্ত ১৪ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন অনেকেই। সেই ধাক্কার জের শেষ হওয়ার আগেই ফের জঙ্গি হামলা ইউরোপে। এবার অবশ্য উত্তর ইউরোপের ফিনল্যান্ডে হল হামলা। হামলায় বেশ কয়েকজন আহত ও ২ জন নিহত হয়েছেন বলে খবর। পুলিশ আক্রমণকারীকে গ্রেফতার করেছে।

সংবাদ সংস্থা সূত্রে খবর, আজ দুপুরে হঠাত্ই এক বন্দুকধারী ফিনল্যান্ডের তুরকু শহরে হামলা চালায়।  হাতে বন্দুক থাকলেও, ওই ব্যক্তি মূলত ছুরি নিয়েই হামলা করে। শহরের সিটি সেন্টারের কাছে এই ঘটনাটি ঘটে।
পুলিশ তার পায়ে গুলি চালিয়েছে। আহত অবস্থায় হামলাকারী মাটিতে পড়ে গেলে তাকে গ্রেফতার করা হয়। তবে, এখনও পর্যন্ত কোনও জঙ্গি সংগঠন এই হামলার দায় স্বীকার করেনি।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সর্বশেষ