spot_img

প্রধান বিচারপতির বাসভবনে হামলায় বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস এসোসিয়েশেনের ক্ষোভ

ডেস্ক রিপোর্ট , জনতারআদালত.কম ।। 

প্রধান বিচারপতির বাসভবনে হামলায় ক্ষোভ ও নিন্দা জানিয়েছে বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস এসোসিয়েশেন।

সংগঠনের সভাপতি এ এইচ এম  হাবিবুর রহমান ভুঁইয়া আজ এক বিবৃতিতে বিচার বিভাগের অভিভাবক দেশের  প্রধান বিচারপতির সরকারি বাসভবনে কতিপয় সন্ত্রাসী ও দুষ্কৃতিকারী কর্তৃক ভাঙচুরের ঘটনার নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেন।

তিনি এ ঘটনার সাথে জড়িত  দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সর্বশেষ