spot_img

প্রধান বিচারপতিকে পদত্যাগে বাধ্য করেছে সরকার : মওদুদ

ডেস্ক রিপোর্ট, জনতারআদালত.কম । ১১ নভেম্বর, ২০১৭ ।

‘প্রধান বিচারপতিকে জোর করে পদত্যাগ করতে বাধ্য করেছে সরকার । প্রধান বিচারপতির পদত্যাগের মধ্য দিয়ে বিচার বিভাগের যেটুকু স্বাধীনতা ছিল, সেটাও এই সরকার নস্যাৎ করে দিল। তার পদত্যাগে গোটা জাতি ক্ষতিগ্রস্ত হয়েছে।’

শনিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে জাতীয়তাবাদী সাংস্কৃতিক দল আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে  এসব কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ ।

মওদুদ আহমদ বলেন, সুপ্রিমকোর্টের প্রধান বিচারপতির পদত্যাগে গোটা জাতি ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্য দিয়ে বিচার বিভাগের যেটুকু স্বাধীনতা ছিল, সেটাও এই সরকার নস্যাৎ করে দিল। বিচার বিভাগের ও আদালতের স্বাধীনতার জন্য আজ একটি কলঙ্কের দিন।

তিনি বলেন, ষোড়শ সংশোধনীর রায় সরকারের বিপক্ষে গেছে বলেই এ ঘটনা ঘটল। দেশের সর্বোচ্চ আদালতের দেয়া রায়ের প্রতি ক্ষুব্ধ হয়ে তারা এটা করল। অথচ সরকার রিভিউ আবেদন করতে পারত। সরকার সমন্বিতভাবে সুরেন্দ্র কুমার সিনহাকে ব্যক্তিগতভাবে আক্রমণ করে প্রাতিষ্ঠানিক ক্ষতি করল।

আয়োজক সংগঠনের সভাপতি হুমায়ুন কবির বেপারির সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন- বিএনপির ভাইস-চেয়ারম্যান আহমেদ আযম খান,যুগ্ম-মহাসচিব খায়রুল কবির খোকন, নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ,জিনাপের সভাপতি লায়ন মিয়া মো. আনোয়ার প্রমুখ।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সর্বশেষ