মজিবর রহমান শেখ, ঠাকুরগাঁও,
জনতারআদালত.কম । ১১ আগষ্ট, ২০১৭ ।

ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলায় ফেসবুকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি দিয়ে ও আপত্তিকর পোস্ট করায় এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলা থেকে ৯ আগস্ট বুধবার সন্ধায় তাকে গ্রেফতার করা হয়। সে উপজেলার গোরস্থান হটাৎপাড়া গ্রামের আবুল হোসেন (পিওন)এর পুত্র মো: বাবু(২৫) ।
মো: বাবু চৌধুরী বাবু নামে তার ফেসবুক আইডি থেকে দীর্ঘদিন যাবত ফেসবুকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ও ছাত্রলীগ নিয়ে নানা কটূক্তি ও ছবি পোস্ট করে আসছিল বলে জানা যায়। বুধবার শেখ হাসিনাকে জড়িয়ে অশ্লিল ও কুরুচিপূর্ণ বক্তব্য পোস্ট করলে এলাকায় ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়। ছাত্রলীগ নেতা রিগান,মহিদুল,আনোয়ার হোসেন,বাপ্পি সহ স্থানীয় লোকজন এ সময় তাকে আটক করে পুলিশে সোপর্দ করে।
এ বিষয়ে পীরগঞ্জ থানা অফিসার ইনর্চাজ আমিরুজ্জামান জানান,প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি করার অভিযোগে তাকে গ্রেফতার করা হয়েছে মামলার প্রস্তুতি চলছে।


























