spot_img

প্রধানমন্ত্রী রাজা তৃতীয় চার্লস এর সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেবেন

ডেস্ক রিপোর্ট , জনতারআদালত.কম ।।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা যুক্তরাজ্যের রাজা ও রানীর রাজ্যাভিষেকের আগে সরকার ও রাষ্ট্রপ্রধান বা বিদেশী প্রতিনিধিদের জন্য রাজা তৃতীয় চার্লস এর সংবর্ধনায় যোগ দেবেন।
বিকাল ৫.১৫ মিনিটে বাকিংহাম প্যালেসে অনুষ্ঠানটি শুরু হবে।
জাপানে দ্বিপাক্ষিক সফর ও যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসি নগরীতে বাংলাদেশের সাথে বিশ্বব্যাংকের ৫০ বছর পূর্তি উপলক্ষে অনুষ্ঠানে যোগদানের পর প্রধানমন্ত্রী তার সফরের তৃতীয় ধাপে ৬ মে অনুষ্ঠিতব্য রাজা তৃতীয় চার্লসের রাজ্যাভিষেক অনুষ্ঠানে যোগ দিতে ৪ মে রাত ১১টা ৪৯ মিনিটে লন্ডনে পৌঁছান।
সংবর্ধনার আগে, প্রধানমন্ত্রী আজ বিকেলে কমনওয়েলথ দেশগুলোর সরকারের নেতাদের দ্বিবার্ষিক শীর্ষ সম্মেলনে কমনওয়েলথ সরকার প্রধানদের বৈঠকে যোগ দেবেন।
লন্ডনে কমনওয়েলথ সেক্রেটারিয়েট মার্লবোরো হাউসে এই শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে। বাংলাদেশের প্রধানমন্ত্রীর এ অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা রয়েছে।
কমনওয়েলথের প্রধান রাজা তৃতীয় চার্লস কমনওয়েলথ সরকার প্রধানদের সাথে ১৪টা থেকে ১৪.৪৫ পর্যন্ত কুশল বিনিময় করবেন।
কমনওয়েলথ নেতৃবৃন্দ প্রধান সম্মেলন কক্ষে রুদ্ধদ্বার বৈঠক করবেন। বিকাল ৩টা থেকে ৪.৩০ মিনিট পর্যন্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন রুয়ান্ডার প্রেসিডেন্ট পল কাগামে।
অনুষ্ঠানে কমনওয়েলথ সরকার প্রধানদের ছবি ধারণ করা হবে।
তৃতীয় চার্লস (৭৪), তার মা রানী দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুর পর গত ৮ সেপ্টেম্বর, ২০২২-এ গ্রেট ব্রিটেন এবং উত্তর আয়ারল্যান্ড যুক্তরাজ্যের রাজা হন।
রাজকীয় ঐতিহ্য অনুসারে, জাতীয় শোক পালন ও ব্যাপক প্রস্তুতির কয়েক মাস পরে ব্রিটিশ রাজার রাজ্যাভিষেক অনুষ্ঠিত হয়।
আগামী ৬ মে লন্ডনের ওয়েস্টমিনস্টার অ্যাবেতে রাজা তৃতীয় চার্লসের রাজ্যাভিষেক অনুষ্ঠিত হবে।
অনুষ্ঠানে আয়ারল্যান্ড, ফ্রান্স, স্পেন, বেলজিয়াম, জাপান, হাঙ্গেরি এবং অস্ট্রেলিয়াসহ বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানরা উপস্থিত থাকবেন বলে আশা করা হচ্ছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত বছর লন্ডনে রাজা তৃতীয় চার্লসের সঙ্গে দেখা করেছিলেন এবং রানী দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুতে শোক প্রকাশ করেছিলেন।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সর্বশেষ