spot_img

প্রধানমন্ত্রীর সঙ্গে রোনালদিনহোর সৌজন্য সাক্ষাৎ

ডেস্ক রিপোর্ট , জনতারআদালত.কম ।।

খ্যাতিমান  ফুটবলার  ব্রাজিলের রোনালদিনহো গণভবনে  প্রধানমন্ত্রীর সঙ্গে  সৌজন্য সাক্ষাৎ করেছেন।
শেখ হাসিনা বলেন, বাংলাদেশে  ব্রাজিল  ফুটবলের বিপুল সংখ্যক ভক্ত-সমর্থক রয়েছে, যা বিশেষ করে  ফিফা বিশ্বকাপের সময়  দেখা যায়।
সাক্ষাৎকালে  রোনালদিনহোর  ফুটবল দক্ষতারও প্রশংসা করেন প্রধানমন্ত্রী।
এ সময় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট মেয়ে ও শেখ হাসিনার ছোট বোন শেখ রেহানাও উপস্থিত ছিলেন।
রোনালদিনহো নিজের স্বাক্ষর করা  ব্রাজিল  জাতীয়  ফুটবল দলের দুটি জার্সি  প্রধানমন্ত্রী এবং শেখ রেহানাকে  উপহার দেন।
সাক্ষাতের সুযোগ করে দেয়ায় তিনি  প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সর্বশেষ