ডেস্ক রিপোর্ট , জনতারআদালত.কম । ১৪ সেপ্টেম্বর, ২০১৭ ।

রোহিঙ্গা সঙ্কট নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে টেলিফোন করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ। এ সঙ্কট মোকাবেলায় ভারত বাংলাদেশের পাশে আছে বলে জানান তিনি।
বৃহস্পতিবার রাত পৌনে ১০টার দিকে ভারতের পররাষ্ট্রমন্ত্রীর টেলিফোন আসে বলে প্রধানমন্ত্রীর উপ প্রেসসচিব নজরুল ইসলাম সাংবাদিকদের জানান।
সুষমা স্বরাজকে উদ্ধৃত করে নজরুল বলেন, “রোহিঙ্গা নিয়ে বাংলাদেশের যে অবস্থান, ভারতেরও একই অবস্থান।
“ভারতের কথাও হল, রোহিঙ্গাদের উপর নির্যাতন বন্ধ করতে হবে,” বলেন উপ প্রেস সচিব।


























