spot_img

প্রথম ইনিংসে ৭৮ রানে অলআউট হয়ে লজ্জার রেকর্ড ভারতের

ডেস্ক রিপোর্ট , জনতারআদালত.কম ।।

ইংল্যান্ডের বিপক্ষে লিডস টেস্টের প্রথম দিন ৭৮ রানে অলআউট হয়ে লজ্জার রেকর্ড গড়লো ভারত।
টস জয়ের পর ব্যাট হাতে নেমে তৃতীয়বারের মত টেস্টে এত কম রানের রেকর্ড গড়লো টিম ইন্ডিয়া। এর আগে  ভারতের দু’টি লজ্জার রেকর্ড হলো ৭৫ ও ৭৬ রানের। ১৯৮৭ সালে দিল্লিতে প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টস জিতে প্রথমে ব্যাট করে ৭৫ রানে অলআউট হয়েছিলো ভারত।
এরপর ২০০৮ সালে আহমেদাবাদে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৭৬ রানে গুটিয়ে যায় ভারত।
২০১১ সালের পর টস জিতে প্রথমে ব্যাট করা দলের এটি দ্বিতীয় সর্বনি¤œ রানে অলআউটের ঘটনা।  এই লজ্জার রেকর্ডে শীর্ষে আছে নিউজিল্যান্ড। ২০১৩ সালে কেপ টাউনে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৪৫ রানে অলআউট হয়েছিলো কিউইরা।
গেল ৫০ বছরে ইংল্যান্ডের বিপক্ষে টস জিতে প্রথমে ব্যাট করে দ্বিতীয় সর্বনি¤œ রানের রেকর্ড গড়লো ভারত। এক্ষেত্রে সর্বনি¤œ রান পাকিস্তানের। ২০১০ সালে বার্মিংহামে লজ্জার রেকর্ডটি গড়েছিলো পাকিস্তান।
ইংল্যান্ডের বিপক্ষে তৃতীয় সর্বনি¤œ রানের লজ্জার রেকর্ডও গড়েছে ভারত। আগের দু’টি ছিলো ১৯৫২ ও ১৯৭৪ সালে। ওল্ড ট্রাফোর্ডে ৫৮ ও লর্ডসে ৪২ রানে গুটিয়ে গিয়েছিলো টিম ইন্ডিয়া।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সর্বশেষ