spot_img

পূর্বধলায় পানিতে ডুবে একই পরিবারের ২ বোনের মৃত্যু

জুলফিকার আলী শাহীন, পূর্বধলা (নেত্রকোনা)

জনতারআদালত.কম । ২২ আগষ্ট, ২০১৭ ।

নেত্রকোনার পূর্বধলা উপজেলার কাজলা উত্তর পাড়া গ্রামে গতকাল মঙ্গলবার সকালে আবু বক্করের মেয়ে সোমাইয়া (৩) ও জিয়াউর রহমানের মেয়ে তুলি (৩) খেলতে গিয়ে বাড়ীর পাশের পুকুরে পড়ে ২ আপন চাচাত বোনের মৃত্যু হয়েছে।

এলাকাবাসী সুত্রে জানাযায় মঙ্গলবার সকালে সোমাইয়া ও তুলি খেলার কোন এক সময় বাড়ীর পাশে পুকুরে পড়ে যায়। পরে বাড়ীর লোকজন অনেক খোঁজাখোঁজি করে পুকুর থেকে তাদের ২ বোনকে ভাসমান অবস্থায় উদ্ধার করে শ্যামগঞ্জ উপ-স্বাস্ব্য কেন্দ্রে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষনা করেন।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সর্বশেষ