ডেস্ক রিপোর্ট, জনতারআদালত.কম । ২৬ নভেম্বর, ২০১৭ ।

বাংলাদেশ পুলিশের পুলিশ সুপার পদমর্যাদার ১৪ কর্মকর্তাকে বদলি বা পদায়ন করা হয়েছে।
বদলি বা পদায়নকৃত কর্মকর্তাগণ হলেন-
পটুয়াখালী জেলার পুলিশ সুপার সৈয়দ মোসফিকুর রহমানকে এসবি’র পুলিশ সুপার,
ডিএমপি’র উপ-পুলিশ কমিশনার মোঃ সাজ্জাদুর রহমানকে সাতক্ষীরা জেলার পুলিশ সুপার,
পিরোজপুর জেলার পুলিশ সুপার মোঃ ওয়ালিদ হোসেনকে ডিএমপি’র উপ-পুলিশ কমিশনার,
রাজশাহীর সারদার পুলিশ সুপার মোহাম্মদ সালাম কবিরকে পিরোজপুরে বদলি করা হয়েছে।
সাতক্ষীরা জেলার পুলিশ সুপার মোঃ আলতাফ হোসেনকে ট্যুরিস্ট পুলিশের পুলিশ সুপার,
ডিএমপি’র উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ মইনুল হাসানকে পটুয়াখালী জেলার পুলিশ সুপার হিসেবে বদলি বা পদায়ন করা হয়েছে।
একই আদেশে মিশন (লাইবেরিয়া) হতে প্রত্যাগত ডিএমপি’র উপ-পুলিশ কমিশনার মোঃ সাহেদ আল মাসুদকে ডিএমপি’র উপ-পুলিশ কমিশনার,
মিশন (দারফুর) হতে প্রত্যাগত এসপিবিএন এর পুলিশ সুপার মোহাম্মদ জাহাঙ্গীর হোসেনকে হাইওয়ে পুলিশ মাদারীপুর অঞ্চলের পুলিশ সুপার,
হাইওয়ের পুলিশ মাদারীপুর অঞ্চলের পুলিশ সুপার মোঃ সাজিদ হোসেনকে আরএমপি’র উপ-পুলিশ কমিশনার,
মিশন (দারফুর) হতে প্রত্যাগত ডিএমপি’র উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ মাহবুব হাসানকে ৬ এপিবিএন মহালছড়ির অধিনায়ক(পুলিশ সুপার),
মিশন (দারফুর) হতে প্রত্যাগত পুলিশ অধিদপ্তরে রিপোর্টকৃত পুলিশ সুপার এম এ জলিলকে পুলিশ অধিদপ্তরের এআইজি পুলিশ হেডকোয়ার্টার্স বদলি বা পদায়ন করা হয়েছে।
টাঙ্গাইলে পুলিশ ট্রেনিং সেন্টারে কর্মরত মো. মোয়াজ্জেম হোসেনকে ঢাকার ট্রেনিং অ্যান্ড ড্রাইভিং স্কুল (টিডিএস) ,
রাজশাহী সারদার পুলিশ সুপার মোহাম্মদ আশফাকুল আলমকে ঢাকা জেলার হাইওয়ের পুলিশ সুপার করা হয়েছে।
২৬ নভেম্বর ২০১৭ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ বদলি বা পদায়ন করা হয়।


























