spot_img

পিতা-পুত্রসহ বগুড়ায় বাসচাপায় নিহত ৩

বগুড়া প্রতিনিধি , জনতারআদালত.কম । ১১ অক্টোবর, ২০১৭ ।

বগুড়ায় বাসের চাকায় পিষ্ট হয়ে মোটর সাইকেলের তিন আরোহী নিহত হয়েছেন।

মঙ্গলবার রাত ১০ টার দিকে শহরের চারমাথার কাছে বগুড়া-ঢাকা মহাসড়কে দুর্ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন, বগুড়া সদর উপজেলার শশীবদনী গ্রামে আবুল কালাম, তার ছেলে হৃদয়, একই এলাকার অমূল্য চন্দ্রের ছেলে গ্যাদা। তারা সবাই মোটর সাইকেল আরোহী ছিলেন।

পুলিশ শ্যামলী পরিবহনের ওই বাসটি আটক করেছে। তবে চালক পালিয়ে গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাত অনুমান সোয়া ১০টার দিকে ঢাকামুখী শ্রামরী পরিবহনের একটি যাত্রীবাহী নৈশকোচ বিপরীতমুখী মোটরসাইকেলকে চাপা দিলে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায়। ফলে মোটরসাইকেলে থাকা আরোহী তিনজন ঘটনাস্থলে নিহত হন।

স্থানীয় জনতা কোচটি আটক করে। খবর পেয়ে সদর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তিনজনের লাশ উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।

সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী তিনজন নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন বগুড়া সদর থানার পরিদর্শক (তদন্ত) আসলাম আলী। সেই সঙ্গে ঘাতক কোচটি আটক করা হয়েছে বলে জানিয়েছেন তিনি।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সর্বশেষ