spot_img

পিএসএল নিলামে দল পেলেন রিশাদ-নাহিদ ও ইমন

ডেস্ক রিপোর্ট , জনতারআদালত.কম ।। 

গতরাতে লাহোরে অনুষ্ঠিত পাকিস্তান সুপার লিগের (পিএসএল) নিলাম থেকে দল পেয়েছেন বাংলাদেশের তিন খেলোয়াড়। তারা হলেন লেগ স্পিনার রিশাদ হোসেন, পেসার নাহিদ রানা ও ব্যাটার পারভেজ হোসেন ইমন। পিএসএলের ইতিহাসে এবারই প্রথম নিলাম অনুষ্ঠিত হল।

নিলামের শুরুতে রিশাদ-নাহিদ ও ইমনের প্রতি আগ্রহ দেখায়নি ফ্র্যাঞ্চাইজিরা।

৩ কোটি পাকিস্তানি রুপিতে রিশাদকে দলে নিয়েছে নতুন দল রাওয়ালপিন্ডি। নিলামে রিশাদের ভিত্তিমূল্য ছিল ১ কোটি ১০ লাখ পাকিস্তানি রুপি। গত মৌসুমে লাহোরের হয়ে ১৩ উইকেট শিকার করেছিলেন রিশাদ।

৬০ লাখ রুপিতে পিএসএলের আগামী আসরে পেশোয়ার জালমির হয়ে খেলবেন নাহিদ। পিএসএলের গত আসরেও পেশোয়ার দলে ছিলেন তিনি। কিন্তু খেলার সুযোগ পাননি এই পেসার।

৬০ লাখ রুপিতে ইমনকে দলে নিয়েছে লাহোর কালান্দার্স। এবারই প্রথম দেশের বাইরের কোন ফ্র্যাঞ্চাইজি লিগে খেলবেন তিনি।

ইমনের দল লাহোরে আছেন আরেক বাংলাদেশি মুস্তাফিজুর রহমানও। নিলামের আগে সরাসরি চুক্তিতে ফিজকে দলে নিয়েছে লাহোর। তার সাথে ৬ কোটি ৪৪ লাখ পাকিস্তানি রুপিতে চুক্তি করে লাহোর।

নিলামের জন্য নিবন্ধিত হয়েছিলেন ৯০৩ জন ক্রিকেটার। এর মধ্যে বাংলাদেশি ছিলেন ৫৩ জন।

পিএসএলের আগামী আসর মাঠে গড়াবে আগামী ২৬ মার্চ থেকে ৩ মে পর্যন্ত।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সর্বশেষ