spot_img

পালিয়ে যাওয়া হিন্দুদের দ্রুত দেশে ফেরার নির্দেশ মিয়ানমার সরকারের

ডেস্ক রিপোর্ট,  জনতারআদালত.কম । ২৮ সেপ্টেম্বর, ২০১৭ ।

জীবন বাঁচাতে বাংলাদেশে পালিয়ে আসা প্রায় পাঁচ লাখ রোহিঙ্গার মধ্যে হিন্দুদের দেশে ফেরার আহ্বান জানিয়েছে মিয়ানমার । রাখাইনের রাজধানী সিটওয়েতে তাদের রক্ষণাবেক্ষণের দায়িত্ব নেবে কর্তৃপক্ষ। মিয়ানমারের বিভিন্ন সংবাদমাধ্যমে এমনটাই খবর প্রকাশ করা হয়েছে।

২০১৭ সালের ২৫ আগস্ট সেনাবাহিনীর ‘ক্লিয়ারেন্স অপারেশন’ শুরুর পর এখনও পর্যন্ত প্রায় পাঁচ লাখ রোহিঙ্গা পালিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছে। এদের মধ্যে ৫০০ জন হিন্দু রোহিঙ্গাও রয়েছে। যাদের দেশে ফিরিয়ে আসার জন্যে মায়ানমার সরকার কাজ করবে বলে জানিয়েছে মিয়ানমার সরকার।

বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত খবরে সরকারের তরফে জানানো হয়েছে, সীমান্ত এলাকার বেশিরভাগ হিন্দু মংডু শহরের ওহেতীন গ্রামে পালিয়ে গেছে। ই বোক কিয়ার গ্রামের আরও আট হিন্দু মহিলা বাংলাদেশ সীমান্তের ১৫ কিলোমিটার দক্ষিণে রয়েছেন। গ্রামটির বাসিন্দারা ধারণা করেছিলেন, তারা হত্যাকাণ্ডের শিকার হয়েছে।

অন্যদিকে মিয়ানমার সরকারের তথ্য কমিটির এক বিবৃতিতে দাবি করা হয়েছে, রাখাইনের মংডুতে গত এক মাসের হিংসায় মোট ১৬৩ জন নিহত হয়েছেন। একই সময়ে নিখোঁজ হয়েছেন ৯১ জন। তবে নিহতের প্রকৃত সংখ্যা আরও বেশি হতে পারে বলে মনে করা হচ্ছে। তথ্য কমিটির বিবৃতিতে বলা হয়েছে, ২৫ আগস্ট থেকে ২৬ সেপ্টেম্বর পর্যন্ত এসব হত্যাকাণ্ড ও নিখোঁজের ঘটনা ঘটেছে। নিহতদের মধ্যে নিরাপত্তা বাহিনীর সদস্য, রোহিঙ্গা মুসলিম, হিন্দু ও রাখাইনসহ অন্যান্য গোষ্ঠীর মানুষেরাও রয়েছেন।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সর্বশেষ