spot_img

পাবনায় দুই বাসের সংঘর্ষে নিহত ৫

ডেস্ক রিপোর্ট, জনতারআদালত.কম । ২২ আগষ্ট, ২০১৭ ।

পাবনার নগরবাড়িতে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন। আহত হয়েছেন ১০ জন।

আজ মঙ্গলবার সকাল ১০টার দিকে মহাসড়কের তিনাখরা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

পাবনার পুলিশ সুপার জিহাদুল কবির এসব তথ্য নিশ্চিত করেছেন।

হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই আনোয়ার জানান, সকালে শ্যামলী পরিবহনের একটি বাস পাবনা থেকে ঢাকার দিকে যাচ্ছিল। অপর দিকে সাদ্দাম পরিবহন নামে বাসটি শাহজাতপুর থেকে পাবনার দিকে যাচ্ছিল।পথে দুলাই বাজার এলাকায় ওই দুই বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই পাঁচজন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন কমপক্ষে ২০ জন।

দুর্ঘটনাস্থলে উদ্ধারকাজ চলছে বলে তিনি জানান। নিহত ব্যক্তিদের পরিচয় শনাক্ত করার চেষ্টা চলছে।

 

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সর্বশেষ