spot_img

পাকিস্তানে সহিংসতা ঠেকাতে সেনাবাহিনী তলব

ডেস্ক রিপোর্ট, জনতারআদালত.কম । ২৬ নভেম্বর, ২০১৭ ।

পাকিস্তানে ইসলামপন্থীদের বিক্ষোভে সহিংসতা ছড়িয়ে পড়ার পর রাজধানী ইসলামাবাদে সেনাবাহিনী তলব করা হয়েছে।

শনিবার বিকালে সেনা মোতায়েনের সিদ্ধান্ত অনুমোদন করেছে দেশটির সরকার।

আইনমন্ত্রী জাহিদ হামিদের বিরুদ্ধে ব্লাসফেমি বা ধর্ম অবমাননার অভিযোগ এনে কয়েক সপ্তাহ আগে থেকে বিক্ষোভ শুরু করে ইসলামপন্থীরা। তার অপসারণের দাবিতে তখন থেকেই তারা ফইজাবাদ হাইওয়ের মোড়ে অবস্থান নেয়।

বিক্ষোভকারীদের রাস্তা থেকে সরানোর চেষ্টা করলে সহিংসতার শুরু হয়                   বিক্ষোভকারীদের রাস্তা থেকে সরানোর চেষ্টা করলে সহিংসতার শুরু হয়

সেখান থেকে তাদের সরানোর অভিযান শুরু হলে তাদের সাথে পুলিশের সংঘর্ষ শুরু হয়। পুলিশ বিক্ষোভকারীদের লক্ষ্য করে টিয়ারগ্যাস ও রাবার বুলেট ছুড়লে তারা ইটপাটকেল ছুড়ে জবাব দেয়। এতে আহত হয় অন্তত ২০০ জন।

পরে করাচিসহ আরো কয়েকটি শহরে বিক্ষোভ ছড়িয়ে পড়ে।

এ সময় আইনমন্ত্রীর বাড়ির একাংশে ভাঙ্গচুর করে বিক্ষোভকারীরা। যদিও সে সময় আইনমন্ত্রী বা তার পরিবারের কেউ বাড়িতে ছিলেন না।

ব্লাসফেমির অভিযোগ তুলে পাকিস্তানের আইনমন্ত্রী জাহিদ মালিকের পদত্যাগের দাবিকে কয়েক সপ্তাহ ধরেই বিক্ষোভ করছে ইসলামপন্থীরা ব্লাসফেমির অভিযোগ তুলে পাকিস্তানের আইনমন্ত্রী জাহিদ মালিকের পদত্যাগের দাবিকে কয়েক সপ্তাহ ধরেই বিক্ষোভ করছে ইসলামপন্থীরা

এরপরই শহর কর্তৃপক্ষের অনুরোধে ইসলামাবাদে সেনাবাহিনী তলব করা হয়। যদিও সেনা দপ্তর থেকে আনুষ্ঠানিকভাবে কোন বিবৃতি দেয়া হয়নি।

নির্বাচনী শপথের একটি অংশে মহানবী হযরত মোহাম্মদ (সাঃ) এর উল্লেখ বাদ পড়ার পর আইনমন্ত্রী জাহিদ হামিদ অপসারণ চেয়ে বিক্ষোভ শুরু করে ইসলামপন্থীরা। যদিও এ ঘটনা একজন ক্লার্কের ভুলে হয়েছে জানিয়ে ক্ষমা প্রার্থনাও করেছিলেন মি. হামিদ।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সর্বশেষ