spot_img

পবায় বাইকে ধাক্কা দিয়ে বাস পুকুরে, স্বামী-স্ত্রীসহ নিহত ৩

ডেস্ক রিপোর্ট, জনতারআদালত.কম । ১৭ নভেম্বর, ২০১৭ ।

রাজশাহীতে বাসচাপায় স্বামী-স্ত্রী নিহত হয়েছেন। এ সময় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে পুকুরে উল্টে যায়।

 শুক্রবার দুপুর আড়াইটার দিকে পবা উপজেলার বায়া উত্তরা হিমাগারের সামনে এ ঘটনা ঘটে। এ ঘটনায় অন্তত ৩০ জন আহত হন। তাদের রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতাল ও নগরীর বিভিন্ন বেসরকারি ক্লিনিকে ভর্তি করা হয়।
নিহতরা হলেন, মোটরসাইকেল আরোহী শহিদুল ইসলাম (৩৫) ও তার স্ত্রী শামীমা খাতুন (৩০) এবং বাস যাত্রী খুরশীদ আলী (১৮)।

আহতদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে পাঁচ জনের অবস্থা আশঙ্কাজনক।

ওসি জিল্লুর বলেন, জেলার বাগমারা থেকে ছেড়ে আসা বাসটি রাজশাহী যাওয়ার পথে হিমাগারের সামনে দাঁড়িয়ে থাকা খড়িবোঝাই একটি ভটভটিকে ওভারটেক করছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলকে ধাক্কা দিয়ে পাশের পুকুরে পড়ে যায়।

“ঘটনাস্থলেই মোটরসাইকল-আরোহী শহিদুল ও তার স্ত্রীর মৃত্যু হয়। আর হাসপাতালে নেওয়ার পর মারা যান বাসযাত্রী খোরশেদ।”
তিনি জানান, বাসটি খাদ থেকে তোলার কাজ চলছে। এখন পর্যন্ত তিনজনের লাশ হাসপাতালে পাঠানো হয়েছে। আহতদের হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সর্বশেষ