spot_img

পদ্মা সেতুর পিলারে ফেরির ধাক্কার ঘটনায় থানায় জিডি, মাস্টারকে পুলিশের জিজ্ঞাসাবাদ

ডেস্ক রিপোর্ট , জনতারআদালত.কম ।।

পদ্মা সেতুর পিলারের সঙ্গে ফেরির ধাক্কা লাগার ঘটনায় থানায় সাধারণ ডায়েরি (জিডি) হওয়ার পর বাংলাবাজার ও শিমুলিয়া  নৌপথে চলাচলরত  রো  রো ফেরি শাহজালালের মাস্টার আবদুর রহমানকে জিজ্ঞাসাবাদ করেছে শিবচর থানা পুলিশ।

শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিরাজ হোসেন এ তথ্য জানান।

তিনি বলেন,‘থানায় সাধারণ ডায়েরি (জিডি) হওয়ার পর আমরা বিষয়টি নিয়ে তদন্ত করছি। আর এই তদন্তের স্বার্থেই আমরা  রো রো ফেরি শাহ জালালের ইনচার্জ ইনল্যান্ড মাস্টার অফিসার আবদুর রহমানকে জিজ্ঞাসাবাদ করেছি।’

ওসি বলেন, এ ঘটনায়  ফেরিটির ফিটনেস ছিল কি-না, চালকের যথাযথ যোগ্যতা, শারীরিক সুস্থতা বা  কোনো অবহেলা ছিল কি-না, এসব বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা  নেওয়ার জন্য শিবচর থানায় সাধারণ ডায়েরি (জিডি) হয়েছে। সেতু বিভাগের নির্বাহী প্রকৌশলী দেওয়ান  মো. আবদুল কাদের জিডিটি করেন।

পুলিশ ও ঘাট সূত্রে জানা যায়, শুক্রবার সকাল  সোয়া ৯টার দিকে মাদারীপুরের বাংলাবাজার ঘাট  থেকে শিমুলিয়া যাওয়ার পথে  রো  রো  ফেরি শাহ জালাল পদ্মা  সেতুর ১৭ নম্বর পিলারে সজোরে ধাক্কা  দেয়। এতে  ফেরিতে থাকা ৩৩টি যান একটি আরেকটিকে ধাক্কা  দেয়। আহত হন ২০ জনের  বেশি যাত্রী।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সর্বশেষ