spot_img

পদ্মাসেতুর খুঁটির সঙ্গে ধাক্কা লেগে শাহজালাল ফেরির ২০ যাত্রী আহত

ডেস্ক রিপোর্ট , জনতারআদালত.কম ।।

মুন্সীগঞ্জ জেলার মাওয়ার কাছে শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে পদ্মাসেতুর খুঁটির সঙ্গে ধাক্কা লেগে রো রো ফেরি শাহজালালের সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে আহত হয়েছে ২০ যাত্রী। আহতদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

বিআইডব্লিউটিসির এজিএম শফিকুল ইসলাম জানান, বাংলাবাজার থেকে শিমুলিয়া আসার পথে রো রো ফেরি শাহজালাল পদ্মাসেতুর ১৭ নম্বর খুঁটির সাথে প্রচন্ড ধাক্কা লেগে ফেরির সমানের অংশে বড় ধরনের ছিদ্র হয়েছে। এতে ফেরিতে থাকা ৩৩টি যান একটি আরেক ওপর ধাক্কা লাগে। ফেরির প্রায় ২ হাজার যাত্রীর অনেকেই ফেরি উপর পড়ে যায়। এদের অন্তত ২০ যাত্রী আহত হয়েছে। তছনছ হয়ে গেছে ফেরির ভেতরের কেন্টিন।

ক্ষতিগ্রস্ত ফেরি শাহজালালের মাস্টার আব্দুর রহমান জানান, ফেরির ইলেকট্রনিক সার্কিট ব্রেকার পড়ে যাওয়ায় স্ট্রিয়ারিং বিকল হয়ে যায়। তবে দ্রুত ঠিক হলেও এর আগেই প্রবল স্রোতে ফেরিটির সামনের অংশ পদ্মাসেতুর খুঁটির সাথে ধাক্কা লাগে। তিনি বলেন, ভাগ্যক্রমে বেঁচে যায় যাত্রীরা। আঘাতটি পানির লেভেলের নিচে হলে ফেরিটি ডুবে যেতেও পারতো।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সর্বশেষ