spot_img

নড়াইলে গুলিতে ইউপি চেয়ারম্যান নিহত

খুলনা প্রতিনিধি, জনতারআদালত.কম । ২৫ আগষ্ট, ২০১৭ ।

নড়াইলের কালিয়া উপজেলার হামিদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে গুলি করে হত্যা করা হয়েছে।

শুক্রবার ভোর ৪টার দিকে খুলনার দিঘলিয়া ইউনিয়নের গাজিরহাটে নিজের বাগান বাড়িতে গুলিবিদ্ধ হন নাহিদুল হোসেন মোল্লা (৪৮)।বৃহস্পতিবার রাতে খুলনা ও নড়াইলের সীমান্তবর্তী দিঘলিয়া উপজেলার গাজীরহাট বাজার সংলগ্ন বাড়ির দোতলায় জানালা খুলে ঘুমিয়েছিলেন। ভোর ৪টার দিকে দুর্বৃত্তরা জানালার ফাঁক দিয়ে তাকে গুলি করে। গুলি তার পিঠ দিয়ে ঢুকে পেট দিয়ে বের হয়ে যায়।
আশঙ্কাজনক অবস্থায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নাহিদ মোল্লা গত ইউনিয়ন পরিষদ নির্বাচনের এক বছর আগে বিএনপি থেকে আওয়ামী লীগে যোগদান করেছিলেন।
কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সমশের আলী এতথ্য নিশ্চিত করেছেন।হত্যার কারণ উদঘাটন ও হত্যায় জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে।

 

 

 

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সর্বশেষ