spot_img

ন্যায়বিচার নিশ্চিত করতে বিচারকগণ ন্যায়নিষ্ঠভাবে কাজ করবেন : রাষ্ট্রপতি

ডেস্ক রিপোর্ট, জনতারআদালত.কম । ৫ নভেম্বর, ২০১৭ ।

 

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বিচার বিভাগকে জনগণের বিচার পাওয়ার শেষ আশ্রয়স্থল উল্লেখ করে ন্যায়বিচার নিশ্চিত করতে সুপ্রিম কোর্টসহ সকল স্তরের বিচারকগণ ন্যায়নিষ্ঠভাবে কাজ করবেন বলে আশা প্রকাশ করেছেন।

বাংলাদেশের প্রধান বিচারপতির কার্যভার পালনরত বিচারপতি মো. আবদুল ওয়াহহাব মিঞার নেতৃত্বে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতিগণ আজ বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সাথে সাক্ষাৎ করলে তিনি এ আশাবাদ ব্যক্ত করেন।

তিনি বলেন, ‘বিচার প্রার্থীদের ন্যায়বিচার নিশ্চিত করতে সুপ্রিম কোর্টসহ বিচার বিভাগের সকল কর্মকর্তা ন্যায়নিষ্ঠ ও আন্তরিকতার সাথে তাদের ওপর অর্পিত দায়িত্ব পালন করবেন।’

বৈঠকে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি বাংলাদেশ সুপ্রিম কোর্টের সার্বিক কার্যক্রম সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন। এ সময় প্রধান বিচারপতি আগামী ২ ডিসেম্বর অনুষ্ঠেয় জুডিশিয়াল কনফারেন্সে রাষ্ট্রপতিকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার আমন্ত্রণ জানান।

তিনি আরো জানান, আগামী ২ জানুয়ারি সুপ্রিম কোর্ট দিবস পালিত হবে। তিনি সুপ্রিম কোর্ট দিবসের অনুষ্ঠানেও রাষ্ট্রপতিকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার আমন্ত্রণ জানান।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সর্বশেষ