spot_img

নৌঘাঁটিতে বোমা হামলার আসামি গ্রেপ্তার

ডেস্ক রিপোর্ট, জনতারআদালত.কম । ৩০ অক্টোবর, ২০১৭ ।

 

চট্টগ্রাম ঈশা খাঁ নৌঘাঁটিতে বোমা হামলা মামলায় চার্জশিটভুক্ত আসামি সাতক্ষীরার বাবলু রহমান ওরফে রনিকে গ্রেফতার করেছে র‌্যাব।

সোমবার সকাল ৮টার দিকে ঝিনাইদহ জেলা শহরের আরাপপুর বাসস্ট্যান্ড থেকে তাকে গ্রেফতার করা হয়। বাবলু জেএমবির সারোয়ার-তামিম গ্রুপের সদস্য।

সকাল সাড়ে ১১টার সময় এক প্রেস ব্রিফিং-এ ঝিনাইদহ র‌্যাবের অধিনায়ক মেজর মনির আহমেদ গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন। সে নব্য জেএমবির তামিম-সারওয়ার গ্রুপের সদস্য বলে র‌্যাব জানায়। বাবলুর রহমান ওরফে রনি সাতক্ষীরা জেলার তালা উপজেলার বারইখালী গ্রামের আবদুল গফফার সরদারের ছেলে।

২০১৫ সালের ১৮ ডিসেম্বর চট্টগ্রাম ঈশা খাঁ নৌঘাঁটির মসজিদে দুটি বোমা হামলা হয়। সেই সময় ২৪ জন মুসল্লি আহত হন। এ ঘটনায় মামলা করা হয় এবং ৫ জনের নামে আদালতে চার্জশিট দাখিল হয়।

ইতিমধ্যে ৩ জনকে গ্রেফতার করা হয়েছে। পলাতক দুজনের মধ্যে বাবলু রহমানকে গ্রেফতার করা হল।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সর্বশেষ