spot_img

নেত্রকোনায় স্বামী-স্ত্রীর লাশ উদ্ধার

নেত্রকোনা প্রতিনিধি , জনতারআদালত.কম । ১৩ অক্টোবর, ২০১৭ ।

নেত্রকোনা পৌর শহরের সাতপাই এলাকার একটি বাসা থেকে শুক্রবার দুপুর ১টার দিকে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

তারা হলেন- পৌর শহরের সাতপাই বাবলু স্মরণী এলাকার প্রাক্তন শিক্ষক  মিহির কান্তি বিশ্বাস (৭০) ও  তার স্ত্রী  এনজিও কর্মী স্ত্রী তুলি রানী নন্দ (৫৮)। তাদের দুদিন আগেই শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে পুলিশ ধারণা করছে। বাড়িতে শুধু স্বামী-স্ত্রী বসবাস করতেন। তাদের এক ছেলে চাকরির সুবাদে ঢাকায় বসবাস করেন।

নেত্রকোণা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ছানোয়ার হোসেন বলেন, মিহিরের বাড়ির ভাড়াটিয়া মৎস্য বিভাগের কর্মচারী রাজীব পণ্ডিত শুক্রবার দুপুরে খেয়াল করেন, দুই দিন ধরে ওই দম্পতির কোনো সাড়া নেই।

“সন্দেহবশত রাজিব স্থানীয় কাউন্সিলরকে জানান। কাউন্সিলরের উপস্থিতিতে নিহতদের স্বজনরা বাইরে থেকে লাগানো গ্রিলের তালা ভেঙে ঘরে ঢুকে লাশ দেখতে পান। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে।”
প্রতিবেশী মুক্তা দে বলেন, ওই দম্পতিকে সবাই নিরীহ হিসেবেই জানত। এলাকায় কারও সঙ্গে কোনো বিবাদ ছিল না তাদের।

নেত্রকোণা সিআইডির জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার শংকর কুমার দাস বলেন, ঘটনাস্থলে সিআইডির তদন্ত দল গেছে, তারা কাজও শুরু করেছে। অতিরিক্ত জেলা প্রশাসক আজিজ হায়দার ভুঁইয়া, গোয়েন্দা ও পুলিশ কর্মকর্তারাও ঘটনাস্থল পরিদর্শন করেছেন। লাশ ময়নাতদন্তের জন্য নেত্রকোণা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সর্বশেষ