spot_img

নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন ‘আনসার আল ইসলাম সদস্য গ্রেফতার

ডেস্ক রিপোর্ট , জনতারআদালত.কম ।। 

নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন ‘আনসার আল ইসলাম এর এক সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে পুলিশের এন্টি টেররিজম ইউনিট (এটিইউ)।
এটিইউ’র একটি দল নজরদারী ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মঙ্গলবার নওগাঁ জেলার আত্রাই থানার নবাবের তাম্বু গ্রামে অভিযান চালিয়ে মো. মুশফিকুর রহমানকে (২১) গ্রেফতার করেছে।  সে নবাবের তাম্বু গ্রামের মো. আকরাম হোসেনের পুত্র।
তার কাছ থেকে উগ্রবাদী কর্মকান্ডে ব্যবহৃত একটি এন্ড্রয়েড মোবাইল ফোন, ২টি সীমকার্ড এবং দু’টি ফেসবুক আইডির উগ্রবাদী পোস্টের স্ক্রিণশট জব্দ করা হয়েছে।
সে গোপন বৈঠকে মিলিত হয়ে সংগঠনের দাওয়াতি কার্যক্রমের মাধ্যমে সদস্য সংগ্রহ করে আসছিলো। সে বাংলাদেশের অখ-তা, সংহতি, জননিরাপত্তা বিপন্ন করার ষড়যন্ত্রে প্ররোচিত করে আসছিলেন এবং বিভিন্ন সিকিউরড গ্রুপ খুলে নিজেদের মধ্যে যোগাযোগ চালিয়ে যাওয়াসহ নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন ‘আনসার আল ইসলাম’ এর পক্ষে সোশ্যাল মিডিয়ায় মুশফিকুর রহমান এবং ইউসুফ ইউসুফ ফেসবুক আইডির ব্যবহারপূর্বক বিভিন্ন পোস্ট, ভিডিও শেয়ার ও আদান-প্রদান করে আসছিলো।
গ্রেফতারকৃতের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে নওগাঁ জেলার আত্রাই থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সর্বশেষ