spot_img

নির্বাচন ও গণতন্ত্র নিয়ে আলোচনা করতে হলে যুদ্ধাপরাধীদের ত্যাগ করতে হবে : তথ্যমন্ত্রী

ডেস্ক রিপোর্ট, জনতারআদালত.কম । ৪ নভেম্বর, ২০১৭ ।

তথ্যমন্ত্রী ও জাসদ সভাপতি হাসানুল হক ইনু বলেছেন, নির্বাচন ও গণতন্ত্র নিয়ে আলোচনা করতে হলে আগে যুদ্ধাপরাধীদের ত্যাগ করেই বিএনপিকে আলোচনায় আসতে হবে। তা না হলে বিএনপির সাথে গণতন্ত্র ও নির্বাচন নিয়ে কোন আলোচনা হবে না।

তিনি বলেন, নির্বাচন নিয়ে যেমন বির্তকের অবসান হওয়া উচিত তেমনি যুদ্ধাপরাধী ও তার দোসরদের নিয়ে যে বিতর্ক তার ও অবসান হওয়া দরকার।

তথ্যমন্ত্রী আজ শনিবার কুষ্টিয়া সার্কিট হাউসে দলীয় নেতাকর্মীদের সাথে মতবিনিময় শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন

ইনু বলেন, বিএনপি নির্বাচন নিয়ে এতো প্রস্তাব দিচ্ছে অথচ রাজাকার,জঙ্গী, যুদ্ধাপরাধী ও তার দোসরদের ত্যাগ করার কোন আলোচনায় আসছেন না।

এ সময় জেলা জাসদের সভাপতি গোলাম মহসিনসহ জাসদ ও অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন। পরে মিরপুর উপজেলার পুড়াদহসহ দুটি স্থানে মন্ত্রী সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সর্বশেষ