spot_img

রোহিঙ্গাদের বাড়িভাড়া ও পরিবহনে পুলিশের নিষেধাজ্ঞা

ডেস্ক রিপোর্ট, জনতারআদালত.কম । ১৬ সেপ্টেম্বর, ২০১৭ ।

সরকার নির্ধারিত স্থানের বাইরে রোহিঙ্গা শরণার্থীদের কেউ আশ্রয় বা বাড়ি ভাড়া দেয়া অথবা তাদের এক স্থান থেকে অন্য স্থানে ছড়িয়ে পড়া অথবা অবস্থানের খবর জানলে স্থানীয় প্রশাসনকে অবহিত করতে জনগণের প্রতি পুলিশের পক্ষ থেকে পরামর্শ দেয়া হয়েছে।

আজ পুলিশ সদর দফতর থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ পরামর্শ হয়।

পুলিশ সদর দফতর থেকে বলা হয়, ‘সরকার রোহিঙ্গাদের জন্য নির্দিষ্ট স্থানে বাসস্থান, খাওয়া, চিকিৎসাসহ সব ব্যবস্থা করেছে। তারা নিজ দেশে প্রত্যাবর্তন না করা পর্যন্ত নির্দিষ্ট ক্যাম্পে অবস্থান করবেন। রোহিঙ্গাদের অবস্থান এবং গতিবিধি শুধুমাত্র কক্সবাজারস্থ নির্দিষ্ট ক্যাম্পে সীমাবদ্ধ থাকবে।’

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, তারা ক্যাম্পের বাইরে তাদের আত্মীয়-স্বজন অথবা পরিচিত ব্যক্তিদের বাড়িতে অবস্থান বা আশ্রয় গ্রহণ করতে পারবেন না। তাদের নির্দিষ্ট ক্যাম্পের বাইরে কেউ বাসা বা বাড়ি ভাড়া দিতে পারবেন না।

পুলিশ সদর দফতর থেকে বলা হয়, রোহিঙ্গারা নির্দিষ্ট ক্যাম্পের বাইরে অন্যান্য স্থানে ছড়িয়ে পড়তে অথবা যাতায়াত করতে পারবেন না। তারা সড়ক, রেল, নৌপথে এক স্থান থেকে অন্য স্থানে গমনাগমন করতে পারবেন না।

সকল ধরনের পরিবহনের চালক, শ্রমিক এবং সংশ্লিষ্ট ব্যক্তিবর্গকে রোহিঙ্গাদের পরিবহন না করতে পুলিশের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে।
এ ব্যপারে বাংলাদেশ পুলিশ দেশের জনগণের সার্বিক সহযোগিতা কামনা করেছে।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সর্বশেষ