spot_img

নিরাপদ খাদ্য নিশ্চিত করতে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে : কামরুল

ডেস্ক রিপোর্ট, জনতারআদালত.কম । ১৭ আগষ্ট, ২০১৭ ।

খাদ্যমন্ত্রী এডভোকেট কামরুল ইসলাম বলেছেন, ২০৪১ সালের মধ্যে দেশকে উন্নত দেশে পরিণত করার লক্ষ্য অর্জন ও সবার জন্য নিরাপদ খাদ্য নিশ্চিত করতে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তিনি আজ রাজধানীতে সাংবাদিকদের এক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন।

তিনি বলেন, ‘সরকার দেশে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে শতভাগ সক্ষম এবং দেশে কোন খাদ্য সংকট নেই। ২০৪১ সালের মধ্যে দেশকে উন্নত দেশে পরিনত করতে আমরা এখন সবার জন্য নিরাপদ খাদ্য নিশ্চিত করার জন্য কাজ করছি।’

রাজধানীর রমনা এলাকায় বাংলাদেশ ইনস্টিটিউশন অব ইন্টারন্যাশনাল এন্ড স্ট্রেটেজিক স্টাডিজ (বিজ) মিলনায়তনে বাংলাদেশ খাদ্য নিরাপত্তা কর্তৃপক্ষ (বিএফএসএ) ‘স্বাস্থ্যসম্মত কোরবানী নিশ্চিত করে জনস্বাস্থ্য সুরক্ষায় মিডিয়ার ভূমিকা’ শীর্ষক এ কর্মশালার আয়োজন করে।

বিএফএসএ চেয়ারম্যান মোহাম্মদ মাহফুজুল হকের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন বাংলাদেশে নিরাপদ খাদ্যের জন্য খাদ্য নিরাপত্তা বিষয়ক কর্তৃপক্ষের কর্মকর্তা এ কে এম নুরুল আবসার ও ৭১ টেলিভিশনের পরিচালক সৈয়দ ইশতিয়াক রেজা।

সরকার দেশের খাদ্য পরিস্থিতি মোকাবেলায় সক্ষম হবেনা বিভিন্ন পত্রিকায় প্রকাশিত এ সংবাদেও কথা উল্লেখ করে এডভোকেট কামরুল বলেন, এ সংবাদ সম্পূর্নভাবে ভিত্তিহীন ও উদ্দেশ্য প্রনোদিত। সরকার দেশের খাদ্য পরিস্থিতির ব্যাপারে সম্পূর্নভাবে সতর্ক এবং যে কোন পরিস্থিতি যথাযতভাবে মোকাবেলায় সক্ষম। তিনি দেশ ও জনগণের কথা মাথায় রেখে দায়িত্বশীলতার সাথে সংবাদ পরিবেশন করতে গণমাধ্যম কর্মীদের প্রতি আহবান জানান।

এ কে এম নুরুল আবসার ঈদুল আযহায় দুষণমুক্ত পরিবেশে স্বাস্থ্যসম্মতভাবে কোরবানীর পশু জবাই করার ব্যবস্থা নিশ্চিত করতে পরামর্শ দেন।
সৈয়দ ইসতিয়াক রেজা স্বাস্থ্যসম্মত ও নিরাপদ কোরবানীর বিষয়ে সচেতনতামূলক সংবাদ পরিবেশন করতে সাংবাদিকদের প্রতি আহবান জানান।

কর্মশালায় সৈয়দ ইসতিয়াক রেজা, কেন্দ্রিয় প্রাণী হাসপাতালের প্রধান চিকিৎসক ডা. আবদুল হালিম, খাদ্য নিরাপত্তা কর্তৃপক্ষের সদস্য অধ্যাপক মো. ইকবাল রঊফ মামুন এবং আবদুল বাতেন নিরাপদ খাদ্য বিষয়ে পৃথক প্রবন্ধ উপস্থাপন করেন।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সর্বশেষ