ডেস্ক রিপোর্ট, জনতারআদালত.কম । ৬ সেপ্টেম্বর, ২০১৭ ।

নরসিংদীর রায়পুরায় একটি ফিলিং স্টেশনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পাঁচ শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে বলে তাৎক্ষণিকভাবে জানা গেছে। এই ঘটনায় আরও আহত হয়েছেন একজন।
বুধবার বিকাল পৌনে ৫টার দিকে উপজেলার নারায়ণপুরে একটি ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে বলে জানান রায়পুরা থানার ওসি মো. দেলোয়ার হোসেন।


























