spot_img

নবম ওয়েজ বোর্ডের দাবি আদায়ে বিএফইউজে ও ডিইউজের অনশন সফল করার আহবান

ডেস্ক রিপোর্ট, জনতারআদালত.কম । ১৯ সেপ্টেম্বর, ২০১৭ ।

অবিলম্বে ৯ম ওয়েজবোর্ড গঠন করার দাবিতে আগামীকাল বুধবার দিনব্যাপী অনশন কর্মসূচি পালন করবে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে)।

বিএফইউজে সভাপতি মনজুরুল আহসান বুলবুল, মহাসচিব ওমর ফারুক, ডিইউজে সভাপতি শাবান মাহমুদ ও সাধারণ সম্পাদক সোহেল হায়দার চৌধুরী আজ এক যুক্ত বিবৃতিতে রাজধানীর সাংবাদিক ও সংবাদকর্মীদের অনশন কর্মসূচিতে অংশগ্রহণ করে সফল করার অনুরোধ জানিয়েছেন।

জাতীয় প্রেস ক্লাবের টেনিস গ্রাউন্ডে সকাল ১০টায় শুরু হয়ে এই অনশন কর্মসূচি চলবে বিকেল ৫টা পর্যন্ত। এতে সাংবাদিক নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সর্বশেষ