spot_img

নবম ওয়েজবোর্ড গঠনের দাবিতে ২০ সেপ্টেম্বর দিনব্যাপী অনশন কর্মসূচি

ডেস্ক রিপোর্ট, জনতারআদালত.কম । ১৭ সেপ্টেম্বর, ২০১৭ ।

অবিলম্বে গণমাধ্যম কর্মীদের জন্য নবম ওয়েজবোর্ড গঠনের দাবিতে আগামী ২০ সেপ্টেম্বর দিনব্যাপী অনশন কর্মসূচি পালন করবে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে)।

জাতীয় প্রেসক্লাবের টেনিস গ্রাউন্ডে সকাল ১০টায় শুরু হয়ে এই অনশন কর্মসূচি চলবে বিকেল ৫টা পর্যন্ত। অনশন চলাকালে সাংবাদিক নেতৃবৃন্দ পরবর্তী বৃহত্তর কর্মসূচি নিয়ে বক্তব্য রাখবেন।

বিএফইউজে সভাপতি মনজুরুল আহসান বুলবুল, মহাসচিব ওমর ফারুক, ডিইউজে সভাপতি শাবান মাহমুদ ও সাধারণ সম্পাদক সোহেল হায়দার চৌধুরী আজ এক যুক্ত বিবৃতিতে ডিইউজের সদস্য সাংবাদিকসহ রাজধানীর বিভিন্ন সংবাদপত্র ও মিডিয়াতে কর্মরত সাংবাদিক ও সংবাদকর্মীদের অনশন কর্মসূচিতে অংশগ্রহণের অনুরোধ জানিয়েছেন।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সর্বশেষ