ডেস্ক রিপোর্ট , জনতারআদালত.কম ।।
নতুন সেনাপ্রধানের দায়িত্ব নিয়েছেন জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ। এদিকে সামরিক রীতিতে বিদায় জানানো হয়েছে সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদকে।
সকাল ৯টায় ঢাকা সেনানিবাসের শিখা অণির্বানে ফুল দিয়ে বীর শহিদদের প্রতি শ্রদ্ধা জানান তিনি। পরে সেখানে থাকা পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন।
এর আগে গত ১০ জুন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের উপসচিব ওয়াহিদা সুলতানা স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে লেফটেন্যান্ট জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদকে সেনাবাহিনী প্রধান হিসেবে নিয়োগ দেওয়া হয়।
বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে লেফটেন্যান্ট জেনারেল শফিউদ্দিন উল্লেখযোগ্য অবদান রেখেছেন। তিনি ১৯৯৩ থেকে ১৯৯৪ সালে মোজাম্বিকে ১৬ মাস শান্তিরক্ষী হিসেবে নিয়োজিত ছিলেন।
এ ছাড়া ২০১৪-১৬ পর্যন্ত সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক-এ ডেপুটি ফোর্স কমান্ডার হিসেবে দায়িত্ব পালনকালে অসামান্য কর্মদক্ষতা প্রদর্শনের জন্য এসআরএসজি কর্তৃক সাইটেশন প্রাপ্ত হোন।


























