spot_img

‘নতুন অডিও বার্তা’: আইএস নেতা বাগদাদী বেঁচে আছেন ?

ডেস্ক রিপোর্ট,  জনতারআদালত.কম । ২৯ সেপ্টেম্বর, ২০১৭ ।

কথিত ইসলামিক স্টেট গ্রুপ একটি অডিও বার্তা প্রকাশ করেছে যাতে তারা দাবি করছে যে এ বার্তাটি আইএস নেতা আবু বকর আল বাগদাদীর।

তবে অনলাইনে প্রকাশিত এ বার্তার সাথে কোন ভিডিও বা ছবি দেয়া হয়নি।

এর আগে অন্তত এক বছর আগে মিস্টার বাগদাদীর কোন অডিও বিবৃতি পাওয়া গিয়েছিলো।

এরপর ধারণা করা হয়েছিলো যে বাগদাদী মারা গেছেন।

সর্বশেষ অডিও বার্তাটিতে উত্তর কোরিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যকার সাম্প্রতিক উত্তেজনার প্রসঙ্গও রয়েছে।

সে কারণে ধারণা করা হচ্ছে প্রায় ৪৬ মিনিটের অডিও বার্তাটি সাম্প্রতিক কালের মধ্যেই ধারণ করা।

ওয়াশিংটন বলছে তারা বার্তাটি পরীক্ষা করে দেখছে তবে এর সত্যতা নিয়ে কোন সন্দেহ নেই বলেই মনে করছে তারা।

যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর একজন মুখপাত্র বলেছেন তাদের ধারণা অব্যাহত আছে যে মিস্টার বাগদাদী বেঁচে আছেন।

এই বার্তায় আইএস নেতা বাগদাদী ইরাকের মসুলের লড়াই সম্পর্কেও কথা বলেছেন।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সর্বশেষ