spot_img

নড়াইলে সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত, আহত ২

ডেস্ক রিপোর্ট , জনতারআদালত.কম ।। 

নড়াইল জেলায় সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত এবং অপর দুইজন আহত হয়েছেন।
বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে নড়াইল-লোহাগড়া সড়কের ডৌয়তলায় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত একজনের নাম আলছাফ মাতুব্বর (২২)। তিনি ফরিদপুরের সালথা উপজেলার কুমোরপট্টি গ্রামের আসাদ মাতুব্বরের ছেলে। নিহত অন্যজনের পরিচয় জানাযায়নি।
আহতরা হলেন, ফরিদপুরের সালথা উপজেলার কুমোরপট্টি এলাকার মোস্তাক সর্দার ও একই জেলার নগরকান্দা থানার আইনপুর মুস্তাকিন (২০)। আহতরা নিহত আলছাফের বন্ধু।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, তিনজন যুবক একটি মোটরসাইকেল নিয়ে ফরিদপুর থেকে নড়াইলে আসার পথে নড়াইল- লোহাগড়া সড়কের ডৌয়াতলা এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের সুপারি গাছে সজোরে ধাক্কা দেয়। এসময় মোটরসাইকেলে থাকা তিনজনের একজনের ঘটনাস্থলেই মৃত্যু হয়। গুরতর আহত অবস্থায় মোটরসাইকেলে থাকা অন্য দুইজন এবং একজন পথচারীকে নড়াইল সদর হাসপাতালে নিয়ে আসা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় আহত অজ্ঞাত একজন পথচারীর মৃত্যু হয়।
সদর হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক অলোক কুমার বাগচী জানান, সড়ক দুর্ঘটনায় চারজনের একজন ঘটনাস্থলেই মৃত্যু হয়। হাসপাতালে আনার পর আরেকজনের মৃত্যু হয়। আহত অন্য দুইজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরন করা হয়েছে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) সাইফুল ইসলাম সড়ক দুর্ঘটনায় দুইজন নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সর্বশেষ