ময়মনসিংহ ব্যুরো , জনতারআদালত.কম । ২০ অক্টোবর, ২০১৭ ।

শেরপুরের নকলা উপজেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাহবুব আলী চৌধুরী ওরফে মুনির চৌধুরীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
আজ শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার পৌরশহরের ইশিদপুর এলাকায় নিজ বাড়ির শয়নঘর থেকে নকলা থানা পুলিশ তার লাশ উদ্ধার করেছে।
নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান আবদুল হালিম সিদ্দিকী এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে উপজেলা চেয়ারম্যান আত্মহতা করে থাকতে পারেন। তবে কেন, কি কারণে এ ঘটনা ঘটেছে, তাত্ক্ষণিকভাবে তা জানাতে পারেননি। মাহবুব আলী চৌধুরী বিএনপি’র মনোনীত প্রার্থী হিসেবে নকলা উপজেলা চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছিলেন। তিঁনি ছোট স্ত্রীকে নিয়ে নকলা শহরের বাসভবনে থাকতেন বলে স্থানীয় সূত্রে জানা যায়।


























