spot_img

নওগাঁ-২ আসনের স্থগিত নির্বাচন আগামীকাল

ডেস্ক রিপোর্ট , জনতারআদালত.কম ।। 

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্থগিত হয়ে যাওয়া নওগাঁ-২ (পতœীতলা-ধামইরহাট) আসনে ভোটগ্রহণ আগামীকাল সোমবার অনুষ্ঠিত হবে।
নির্বাচনের একজন স্বতন্ত্র প্রাথী মো. আমিনুল হক-এর মৃত্যুজনিত কারনে ৭ জানুয়ারি এই আসনের ভোটগ্রহণ স্থগিত ঘোষণা করে নির্বাচন কমিশন।
জেলার পতœীতলা ও ধামইরহাট উপজেলাকে নিয়ে ৪৭ নওগাঁ-২ আসন। মোট ১৯টি ইউনিয়ন এবং ২টি পৌরসভার সমন্বয়ে এই আসনের মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৫৩ হাজার ১৩২ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৭৭ হাজার ৫৭২ জন, মহিলা ভোটার ১ লাখ ৭৮ হাজার ৫৫৯জন এবং হিজড়া ভোটার ১ জন।
এই আসনে মোট ১২৪টি কেন্দ্রে ৭০৬টি কক্ষে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। ভোট গ্রহণের জন্য মোট ৮৩০ জন কর্মকর্তা নিয়োজিত করা হয়েছে। এদের মধ্যে ১২৪ জন প্রিজাইডিং অফিসার এবং ৭০৬ জন সহকারী প্রিজাইডিং অফিসার।  জেলা প্রশাসক মো. গোলাম মওলা বলেছেন বিগত ৭ জানুয়ারির মত এই নির্বাচন যথেষ্ট সুষ্ঠু অবাধ ও নিরপেক্ষ করতে সর্বাত্মক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পরিস্থিতি খুবই সন্তোষজনক রয়েছে। কোথাও কোন অপ্রীতিকর ঘটনার কোন সম্ভাবনা নাই। জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন সমন্বিতভাবে কাজ করছে।
পুলিশ সুপার মুহাম্মদ রাশিদুল হক জানিয়েছেন ১২ ফেব্রুয়ারি’র নির্বাচনকে কেন্দ্র করে জেলার এই দুই উপজেলাকে নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে। তিনি জানান প্রতিটি কেন্দ্রে ৪ জন করে পুলিশ সদস্য থাকবে। প্রতিটি ইউনিয়নেই একজন করে নির্বাহী ম্যাজিষ্ট্রেট দায়িত্ব পালন করবেন। এই দুই উপজেলায় মোট ৮ প্লাটুন বিজিবি সদস্য নিয়োজিত থাকবে। এ ছাড়াও প্রয়োজনীয় সংখ্যক আনসার সদস্যও নিয়োজিত থাকবে।
এই আসনে মোট চারজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। প্রার্থীরা হলেন আওয়ামী লীগ মনোনীত নৌকা মার্কা প্রতীক নিয়ে বর্তমান এমপি মো. শহিদুজ্জামান সরকার, জাতীয় পার্টি মনোনীত প্রার্থী লাঙ্গল মার্কা প্রতীকে এডভোকেট মো. তোফাজ্জল হোসেন, স্বতন্ত্র প্রার্থী ট্রাক মার্কা প্রতীকে এইচ এম আখতারুল আলম এবং আরেক স্বতন্ত্র প্রার্থী ঈগল পাখি মার্কা প্রতীকে মো. মেহেদী মাহমুদ রেজা।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সর্বশেষ