spot_img

নওগাঁর তিন উপজেলায় ভোট গ্রহণ শুরু

ডেস্ক রিপোর্ট , জনতারআদালত.কম ।। 

নওগাঁ জেলায় প্রথম ধাপে আজ  তিন উপজেলা পরিষদের নির্বাচনে সকাল ৮টা থেকে ১৯১টি কেন্দ্রে ভোট গ্রহণ শুরু হয়েছে। উপজেলাগুলো হচ্ছে পত্নীতলা উপজেলা, ধামইরহাট উপজেলা এবং বদলগাছী উপজেলা।
জেলা নির্বাচন অফিসার মো: তারিফুজ্জামান জানিয়েছেন এ তিন উপজেলায় চেয়ারম্যান পদে ১৩ জন, ভাইস চেয়ারম্যান পদে ১১ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
পতœীতলা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ২ জন, ভাইস চেয়ারম্যান পদে ৩ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২ জন, বদলগাছী উপজেলায় চেয়ারম্যান পদে ৮ জন, ভাইস চেয়ারম্যান পদে ৬ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪ জন এবং ধামইরহাট উপজেলায় চেয়ারম্যান পদে ৩ জন, ভাইস চেয়ারম্যান পদে ২ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
এ তিন উপজেলায় মোট ৬ লক্ষ ৩৭ হাজার ১৬৭ জন ভোটার তাঁদের ভোটাধিকার প্রয়োগ করছেন।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সর্বশেষ